তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার রাতে মেয়েটির মা বাদী হয়ে ইউসুফ মৃধা (২২) নামের এক তরুণকে আসামি করে ওই মামলা করেন।

পুলিশ ও মেয়েটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়া ওই তরুণীর সঙ্গে বেশ কিছুদিন ধরে ইউসুফ মৃধার প্রেমের সম্পর্ক ছিল। গত শুক্রবার রাতে তরুণীর মা-বাবা বাড়িতে ছিলেন না। এ সময় ইউসুফ ওই বাড়িতে গিয়ে তরুণীকে ধর্ষণ করেন।

আজ রোববার মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে পিরোজপুর সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ আসামি ইউসুফকে গ্রেপ্তারের চেষ্টা করছে।