তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার মরিচা গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় সোমা খাতুন (২২) নামের এক তরুণীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের অভিযোগ, সোমার সাবেক স্বামী তাঁকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছেন।
সোমার সৎমা ময়না বেগম জানান, তিন বছর আগে পারিবারিকভাবে উপজেলার ধুলগ্রামে আনছার বেগের ছেলে রবিউল ইসলামের সঙ্গে সোমার বিয়ে দেওয়া হয়। এর পর থেকেই সোমাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকেন রবিউল। ৮ সেপ্টেম্বর সোমাকে তালাক দেন রবিউল।
সোমার বাবা শওকত হোসেন অভিযোগ করে বলেন, ‘রবিউল ও তার সঙ্গীরা সোমাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’