তরুণীকে পিটিয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় গত মঙ্গলবার এক তরুণীকে (২০) পিটিয়ে জখম করেছেন মো. আলাউদ্দিন (৩৫) নামের এক যুবক। পরে স্থানীয় লোকজন তরুণীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ছাড়া ওই যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে স্থানীয় একটি বেসরকারি সংস্থার লোকজন তাঁকে আটক করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়িতে দেয়। আলাউদ্দিন রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায়। গোয়ালন্দঘাট থানার ওসি এস এম শাহজালাল জানান, এ ঘটনায় গতকাল বুধবার সকালে থানায় একটি মামলা হয়েছে।