তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে তিন বখাটে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই তরুণী ঢাকার একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। ওই তরুণী জানান, ২৩ অক্টোবর বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে হরিপুর এলাকার একটি নির্জন স্থানে তিন বখাটে তাঁর পিছু নেয়। অবস্থা বেগতিক দেখে তিনি ওই এলাকাটি দৌড়ে পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু পেছন থেকে ধাওয়া করে বখাটেরা তাঁকে ধরে ফেলে। তিনি চিৎকার করলে কাপড় দিয়ে তাঁর মুখ বেঁধে সড়কের পাশে কাঁচামাটিয়া নদীর পাড়ে নামিয়ে তাঁকে ধর্ষণ করে তারা। এ সময় একে অপরকে নাম ধরে ডাকাডাকি করায় তিনি তিনজনের নাম জানতে পারেন। পরে স্থানীয় এক গ্রাম পুলিশ সদস্যের সহায়তা নিয়ে গতকাল শুক্রবার ঈশ্বরগঞ্জ থানায় এসে তিন ব্যক্তির নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন ওই তরুণী।