তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সদর উপজেলা থেকে অজ্ঞাত এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পরনে হলুদ-সবুজ সালোয়ার-কামিজ ছিল।
আজ শুক্রবার সকালে সদর উপজেলার পতেঙ্গালী ও মালঞ্চী গ্রামের মাঝামাঝি জায়গায় ইটের রাস্তার ওপর পড়ে ছিল লাশটি। তরুণীর বয়স ২২-২৩ হতে পারে বলে পুলিশ ধারণা করছে।
কোতোয়ালি থানার উপরিদর্শক (এসআই) মো.মোকলেছুর রহমান বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার লাশটি উদ্ধার করা হয়। পরে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।