তরুণীর দগ্ধ লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গতকাল শুক্রবার অজ্ঞাতপরিচয় (১৮) তরুণীর দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে সন্ধানপুর ইউনিয়নের ল্যাংড়া বাজার সলিং রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘাটাইল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, গতকাল দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যক্তিরা ল্যাংড়া বাজার সলিং রোড এলাকায় জঙ্গলের ভেতর ওই তরুণীর দগ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, ওই তরুণীকে ধর্ষণের পর শরীরে আগুন ধরিয়ে হত্যা করে জঙ্গলের ভেতরে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।