তরুণীর বিয়ে, তরুণের আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় রোমান (২০) নামের এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে ওই তরুণের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোমানের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। গত ২২ ডিসেম্বর ওই তরুণীর বিয়ে হয়। আজ শুক্রবার ভোরে রোমানের লাশ তাঁর কক্ষ থেকে উদ্ধার করা হয়। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ার কারণে রোমান আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, প্রেমিকার বিয়ে হওয়ার কারণে ওই তরুণ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে তাঁরা ধারণা করছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।