প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ভুলবাড়িয়া সেতুর কাছ থেকে গতকাল শনিবার অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও দুজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ১০টার দিকে ভুলবাড়িয়া সেতুর পাশে ওই তরুণীর গলাকাটা লাশ দেখা যায়। লাশের মাথা ছিল ঢাকা-খুলনা মহাসড়কের উত্তর পাশে এবং সেখান থেকে প্রায় ৮০ গজ দূরে মহাসড়কের দক্ষিণ পাশে ধড় পড়ে ছিল। কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।