প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের মধ্যনরসিংহপুরে রাস্তার পাশের একটি ডোবায় ভাসমান ড্রামের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা (২০) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় কাশীপুর মধ্যনরসিংহপুরে রাস্তার পাশের ডোবায় ড্রামটি ভাসতে দেখা যায়। ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন বলেন, লাশের হাত-পা বাঁধা ছিল। তরুণীর পরনে ছিল সালোয়ার-কামিজ। গায়ের রং ফরসা।