প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভারের কলমা এলাকার একটি বাড়ির শৌচাগারের ওপরের স্টোর রুম থেকে গতকাল এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভার মডেল থানার পুলিশ সূত্র জানায়, ওই তরুণী ও এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ১ জানুয়ারি কলমা এলাকার ওই বাড়ির চারতলার একটি কক্ষ ভাড়া নেন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে তালাবদ্ধ ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় ব্যক্তিরা থানায় খবর দেন। পরে পুলিশ সেখান থেকে তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করে। থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ আল মামুন বলেন, হত্যার পর থেকে স্বামী পরিচয়দানকারী যুবক পলাতক রয়েছেন।