তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ডিএনডি সেচ প্রকল্পের খাল থেকে অজ্ঞাতনামা এক তরুণীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, তরুণীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।