প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় অজ্ঞাতনামা এক তরুণীর (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার আউচপাড়া ইউনিয়নের কানাইশহর গ্রামের পরিত্যক্ত একটি পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাসুদ আলী বলেন, লাশটি বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে ওই তরুণীকে ধর্ষণ করে হত্যার পর লাশটি পুকুরের কুচুরিপানার ভেতরে ডুবিয়ে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।