তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর চর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে ধুমগাড়া চর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কাউনিয়ার ওসি রেজাউল করিম জানান, এলাকাবাসীর ধারণা, ধর্ষণের পর মেয়েটিকে হত্যা করা হয়েছে। তরুণীর সঙ্গে থাকা একটি ব্যাগে কিছু কাপড় এবং একটি কীটনাশকের বোতলও উদ্ধার করেছে পুলিশ। তবে ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ওই এলাকার শাহীন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।