তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আরাজী বাইখীর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত রহিম মোল্লা (২০) গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। নিহত রহিম ওই গ্রামের শাহিদ মোল্লার ছেলে। রহিম মোল্লার খালাতো ভাই ওহিদ খান বলেন, শত্রুতার জের ধরে গত শনিবার সন্ধ্যায় একই গ্রামের আরজুর (২০) লোকজন রহিমকে বাঁশ দিয়ে বেধড়ক পিটুনি দেন। এতে রহিম আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ফরিদপুর অফিস|