তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের একটি ভবনের তিন তলার ছাদ থেকে পড়ে মোহাম্মদ মনির (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গত রোববার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। মনির পৌর শহরের ছিদ্দিক মার্কেটের সততা টেইলার্সে চাকরি করতেন। তাঁর বাড়ি চকরিয়া পৌরসভার করাইয়াঘোনায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে আটটার দিকে কাজ শেষ করে ছিদ্দিক মার্কেটের ছাদে উঠেন মনির। ওই সময় তিনি ছাদে মুঠোফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে অসর্তকতাবশত তিনি তিনতলার ছাদ থেকে পড়ে যান। ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুল আজম বলেন, ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর কথা তিনি শুনেছেন।