তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের দাইয়াপাড়ায় ছুরিকাঘাতে আহত মো. জালাল (২০) নামের এক তরুণ গতকাল শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ছুরিকাহত হন। জালালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মো. জহির নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, জহির জালালের বন্ধু। তিনি জালালকে ছুরিকাঘাত করেন। পরে বন্ধুরাই তাঁকে হাসপাতালে নিয়ে যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম