তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ছিনতাইকারীদের আঘাতে আহত ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চালক রানা মোল্লা (২৬) মারা গেছেন। গত বুধবার রাত নয়টার দিকে ২৫০ শয্যার গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রানা মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার নালুয়া গ্রামের লিয়াকত মোল্লার ছেলে। ১২ মে বিকেলে বাগেরহাট থেকে তিন ছিনতাইকারী রানার রিকশা-ভ্যান ভাড়া করে। ওই দিন রাত সোয়া আটটার দিকে গোপালগঞ্জ সদরের উরফি ইউনিয়নের টুটবাটি এলাকায় ছিনতাইকারীরা রানার মাথা ও ডান পায়ে আঘাত করে রিকশা-ভ্যানটি নিয়ে যায়।