প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের সারদাগঞ্জ এলাকার একটি পুকুর থেকে গতকাল শনিবার রিপন কাজী (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি সারদাগঞ্জ কাজী মার্কেট এলাকার মালেক কাজীর ছেলে। রিপনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে বাড়ি থেকে বের হন রিপন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে রিপনের লাশ তাঁদের বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, রিপনকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ দুর্বৃত্তরা পুকুরে ফেলে রেখে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।