তরুণের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ খেয়াঘাট এলাকায় গতকাল শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতনামা এক তরুণের (২৪) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, লাশ দেখে লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাঁচ-ছয় দিন আগে ওই তরুণকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশের পরনে ছাই রঙের প্যান্ট ও গেঞ্জি ছিল।