তরুণের লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নদ থেকে গতকাল দুপুরে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, আখাউড়া রেলওয়ে জংশনের পাশে তিতাস নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ইসমত আরা বলেন, কয়েক দিন আগে ওই তরুণকে হত্যার পর লাশ নদে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে।