তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট রেললাইনের ওপর থেকে মাথা বিচ্ছিন্ন থাকা অবস্থায় অজ্ঞাতনামা এক তরুণের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার উপজেলার ভাড়াউড়া চা-বাগানের লালটিলা এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। শ্রীমঙ্গল রেলওয়ে (জিআরপি) থানা সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও হাত-পা বাঁধা ছিল। তাঁর পরিচয় পাওয়া যায়নি। ওই তরুণকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।