তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের শালজান এলাকার একটি বিল থেকে গতকাল মঙ্গলবার অজ্ঞাতনামা এক তরুণের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শালজান এলাকার বাসিন্দারা বিলসংলগ্ন জমিতে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। তাঁর পরিচয় পাওয়া যায়নি। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Üএস এম মাসুদ আলম বলেন, লাশের পায়ে এবং ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে।