তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে গতকাল সোমবার সকালে পুলিশ এক তরুণের (২৭) লাশ উদ্ধার করেছে। তরুণের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দি এলাকায় রাস্তার পাশে একটি গাছের নিচে গতকাল ভোরে এলাকাবাসী এক তরুণের লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তরুণের পরনে ছিল জিনস প্যান্ট ও শার্ট। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক জানান, লাশের গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই। লাশটি গতকাল দুপুরে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি