তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুর থেকে গত বুধবার দিবাগত রাতে পুলিশ এক তরুণের (২৪) লাশ উদ্ধার করেছে। তাঁর পরিচয় পাওয়া যায়নি। সাভার চামড়া শিল্পনগর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ডের অদূরে ওই তরুণকে পড়ে থাকতে দেখে দুই পথচারী উদ্ধার করে স্থানীয় জামাল ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন মোল্লা বলেন, ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার শিকার হয়ে ওই তরুণ মারা গেছেন।