তরুণের হাতের রগ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘরের চালে ঢিল দেওয়াকে কেন্দ্র করে মো. বাবু (১৯) নামের একজনের হাতের রগ কর্তনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল কদমরসুল নূরের বাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নূরের বাগ এলাকায় ধনু মিয়ার ঘরের চালে কে বা কারা ঢিল মারে। এতে ধনু মিয়ার ছেলে মামুন ক্ষিপ্ত হয়ে বঁটি নিয়ে গিয়ে পাশের বাড়ির শাহজাদের ছেলে বাবুকে তাঁদের উঠানে দেখে কোপ মারেন। এতে বাবুর হাতের তিনটি রগ কেটে যায়। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।