প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানব পাচার প্রতিরোধের জন্য কক্সবাজারের টেকনাফের খুরেরমুখ এলাকায় একটি অস্থায়ী তল্লাশিচৌকি স্থাপন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, সমুদ্রপথে দালালচক্রের সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন এলাকার লোকজনকে টেকনাফে এনে অবৈধভাবে ট্রলারে করে মালয়েশিয়া পাঠানো হচ্ছে। আসন্ন শীত মৌসুমে মালয়েশিয়া গমনের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় গতকাল থেকে এ তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। ওই চৌকিতে একজন হাবিলদারের নেতৃত্বে দৈনিক ১০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।