খুলনা রেলস্টেশনে তল্লািশর নামে যাত্রীদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। প্রতিনিয়ত হয়রানির কারণে ওই খুলনা-বেনাপোল কমিউটার ট্রেনের যাত্রীও কমেতে শুরু করেছে। অনেকে আবার হয়রানির ভয়ে নগরের দৌলতপুর েস্টশনে নেমে অন্য যানবাহনে করে তবে গন্তব্যে পৌঁছাচ্ছেন।
ভুক্তভোগীরা জানান, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, ভ্রমণ, ধর্মীয় কাজসহ নানা প্রয়োজনে খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল জেলার লোকজন প্রতিদিন খুলনা স্টেশন থেকে কমিউটার ট্রেনের চড়ে বেনাপোল স্থলবন্দর হয়ে ভারতে যান। ভারতে যাওয়ার সময় যাত্রীরা তেমন কোনো হয়রানির শিকার না হলেও বেনাপোল থেকে ফিরে আসার সময় হয়রানির শিকার হন। ভারত থেকে ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা সেরে ওই ট্রেনে করে বিকেল সাড়ে তিনটা-চারটার দিকে খুলনা স্টেশনে এসে পৌঁছান যাত্রীরা। এর আগে যথারীতি রেল পুলিশ ও নৌ ফাঁড়ির পুলিশ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকে স্টেশন এবং এর আশপাশের এলাকায়।
ভুক্তভোগীদের অভিযোগ, সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হলেও চোরাকারবািররা সব সময় থাকছে নিরাপদ। জিরা, বিস্কুট, শািড়, থ্রি-পিস, শার্টের পিস, স্যুটের কাপড়, ফেনসিডিল হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রতিনিয়ত এলেও পুলিশের চোখে তা ধরা পড়ে না।
নগরের বসুপাড়া এলাকার বাসিন্দা মুজিবর হোসেন বলেন, ‘পাটপোর্ট করে সম্প্রতি আমি ভারতে যাই চিকিৎসার করাতে। চিকিৎসা শেষে স্টেশনে নেমে রিকশা ঠিক করছিলাম, এ সময় হাজির হয় নৌ ফাঁড়ির টহল পুলিশ। ফাঁড়িতে নিয়ে গিয়ে ব্যাগ তল্লাশি শুরু করে। কিছু না পেয়ে ব্যাগে কিছু ভারতীয় ওষুধ ছিল, সেগুলো বের করে বলে, ভারতীয় ওষুধ পাচারকারী। আমি প্রেসক্রিপশন বের করে দেখালাম, তাতেও হলো না। অবশেষে তারা দাবি করে বসল ৫০০ টাকার। ৪০০ টাকা দিয়ে তবে ছাড়া পাই।’
অপর যাত্রী নগরের হরিণটানা এলাকার বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘ট্রেনে অবৈধ ভারতীয় মাল বোঝাই ছিল। ওই মালের জন্য পুলিশ চাঁদাও নিল। আমাকে যখন তল্লািশ করছিল, তখন তিন-চারজন নারী অবৈধভাবে আনা জিরা, চা, চিনি, কিশমিশ নিয়ে যাচ্ছিলেন, সেদিকে পুলিশ তাকায় না।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, ‘নৌ ফাঁড়ির কোনো পুলিশ সদস্যের এ ধরনের তল্লাশি করার কোনো এখতিয়ার নেই।’
জিআরপির ওসি মোল্লা আফজাল হোসেন বলেন, ‘পাসপোর্টধারী যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে সতর্ক করা হবে জিআরপি পুলিশকে।’