তাঁরা আতঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবি করে একটি চক্র ব্যবসাপ্রতিষ্ঠানসহ আশপাশ এলাকায় সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে বলে সিলেট নগরের শাহজালাল উপশহরের ১৪১ জন ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনারের (দক্ষিণ) কাছে। গত রোববার রাতে দেওয়া ওই অভিযোগে বলা হয়, চক্রটি চাঁদা না পেয়ে দলবল নিয়ে মোটরসাইকেল মহড়া দিচ্ছে। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত। এ বিষয়ে শাহ পরান থানার ওসি নিজাম উদ্দিন বলেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের নিরাপত্তার দিকেও নজর রাখা হচ্ছে।