তাঁরা 'ঘুরাই পার্টি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতা সেজে তাঁরা পাঁচ-ছয়জন একসঙ্গে দোকানে ঢুকে বিক্রেতাকে বিভিন্নভাবে ব্যস্ত রাখতেন। কথা বলার ফাঁকে কেউ দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা, কেউবা কোনো পণ্য, কেউ মুঠোফোন নিয়ে সটকে পড়তেন। ‘ঘুরাই পার্টি’ নামে তাঁরা পরিচিত।
নগরের বাকলিয়া থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ গতকাল রোববার ঘুরাই পার্টির তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আবদুল গণি, ইমরান হোসেন ও লিটন। এর আগে শুক্রবার এই দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই দুজন হলেন মো. শওকত ও মো. মাইল্লা।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন জানান, অভিনব কায়দায় দোকান থেকে জিনিসপত্র চুরি করেন ঘুরাই পার্টির লোকজন। গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।