তাজিয়া মিছিল থেকে ১৪ 'পাইক' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহনের অপরাধে ১৪ জন ‘পাইক’কে আটক করেছে চকবাজার থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে হোসেনি দালান এলাকা থেকে আটক করা হয়।
কারবালার বিয়োগান্ত ঘটনা স্মরণ করে মহররমের তাজিয়া মিছিলে ‘হায় হোসেন’ মাতম তুলে যারা দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি নিয়ে নিজেদের শরীর রক্তাক্ত করে তাদের পাইক বলা হয়। বেশির ভাগ পাইকই থাকে তরুণ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশিদ তালুকদার বলেন, নিরাপত্তার কারণে এবার তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র ও লাঠি বহন নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে একদল যুবক ইমামবাড়ার সামনের রাস্তায় ‘হায় হোসেন-হায় হোসেন’ বলে মাতম করছিল। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।
গত বছর আশুরার আগের রাতে তাজিয়া মিছিলে বোমা হামলা হয়। এতে দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন। এরপর এ বছর আশুরা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।