তাড়াইলে বিএনপি নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতা মুজিবুর রহমান ভূঁইয়া ওরফে সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা আত্মসাতের অভিযোগে হওয়া একটি মামলায় গতকাল বৃহম্পতিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বিকেলে তাড়াইল-সাচাইল ইউনিয়ন বিএনপির সম্মেলন চলাকালে তাড়াইল সদরের মাদ্রাসা মার্কেট থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ওই ইউনিয়নের দড়িজাহাঙ্গীরপুর গ্রামে। সন্ধ্যার আগে তাঁকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০০৭ সালে ঢাকায় পল্টন থানায় অর্থ আত্মসাতের অভিযোগে সবুজের বিরুদ্ধে মামলা করা হয়। ২০১৩ সালে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাড়াইল থানায় পরোয়ানা আসায় গতকাল তাঁকে গ্রেপ্তার করা হয়। থানা হেফাজতে সবুজ বলেন,মামলাটি ২০১৪ সালে শেষ হয়ে গেছে। মামলার কাগজপত্র থানায় জমা দেওয়া হয়েছে। তারপরও কেন পুলিশ গ্রেপ্তার করেছে, সেটি বুঝতে পারছি না। তাড়াইল থানার ওসি খন্দকার শওকত জাহান বলেন, মামলা শেষ হওয়ার কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি।