তানোরে গভীর নলকূপ অপারেটরের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোর উপজেলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) এক গভীর নলকূপ অপারেটরের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামারগাঁ ইউনিয়নের সরকুড়া গ্রামের একটি জমির আইল থেকে আকবর আলী শাহ (৬৫) নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়।

আকবরের বাড়ি একই ইউনিয়নের মালশিরা গ্রামে। গত বুধবার দিবাগত রাতের কোনো একসময় আকবর আলীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম বলেন, আকবর আলী বুধবার রাতেও বেশ কয়েকজন কৃষকের জমিতে সেচ দিয়েছেন। এ সময় কোনো কৃষকের সঙ্গে তাঁর গন্ডগোল হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে আকবরের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই।