তানোরে 'জঙ্গি আস্তানায়' অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর তানোর উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখান থেকে প্রধান জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। নারী ও শিশুসহ আরও নয়জনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল রোববার দিবাগত রাতে এই অভিযান শুরু হয়। আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ।
আটক সন্দেহভাজন তিন জঙ্গি হলেন, ইসরাফিল, তাঁর ভাই ইব্রাহিম ও ভগ্নিপতি রবিউল ইসলাম। তাঁদের সবার বয়স ৩০ থেকে ৩৫ বছর।
বাড়ি থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন তানোর থানার উপপরিদর্শক (এসআই) রায়হান আলী ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুমিত চৌধুরী।