তামাক পণ্যের প্রচার করায় জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন ও প্রচারণার দায়ে রাজশাহীতে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিস্ট্রিবিউটরকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরের তালাইমারী কাঁচাবাজারে কোম্পানির ডিস্ট্রিবিউটর অফিসে রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ওই অফিস থেকে প্রচুর পরিমাণে তামাক পণ্যের বিজ্ঞাপন প্রদর্শনের সামগ্রী পাওয়া যায়। সেসব সামগ্রী জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে কোম্পানির রাজশাহী ডিস্ট্রিবিউটরকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২৯ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ এক লাখ টাকা অর্থদণ্ড পরিশোধ করেন।