তারাগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০ বাবা-ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস সরকার বলেন, মারামারির ঘটনায় মতিয়ার ও তাঁর ছেলে তুহিনকে আটক করা হয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার যমুনেশ্বরী নদীর রহিমাপুর এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গতকাল সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ডের সৈয়দপুর কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ওই এলাকা পরিদর্শনে যান। এ সময় রহিমাপুর গ্রামের মতিয়ার রহমান ওই কর্মকর্তাদের বলেন, ভাঙন এলাকার অধিকাংশ জমি তাঁর। তাঁকে না জানিয়ে সেখানে কোনো উন্নয়নকাজ করা চলবে না। ওই মন্তব্য করায় একই গ্রামের অবিনাশ চন্দ্রসহ এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে মতিয়ারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এর জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ১০ জন আহত হন।