তারাগঞ্জে নয় দিনের ব্যবধানে পাঁচ প্রতিষ্ঠানে চুরি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় নয় দিনের ব্যবধানে উপজেলা সদরের পাঁচ প্রতিষ্ঠানে চুরি হয়েছে। চোরেরা ওই প্রতিষ্ঠানগুলোর জানালার গ্রিল কেটে কম্পিউটার ও টাকা নিয়ে গেছে।
তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম বলেন, গত সোমবার রাতে চোরেরা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষের জানালার গ্রিল কেটে চারটি কম্পিউটার চুরি করে।
এর আগে গত ২৯ মে রাতে তারাগঞ্জ ও/এ ডিগ্রি কলেজ, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা, তারাগঞ্জ জিকেএস ফাউন্ডেশন ও তারাগঞ্জ শিশু নিকেতনের অফিসকক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ওই সব প্রতিষ্ঠানের আলমারির ড্রয়ার ভেঙে মোট ৪ লাখ ৩৮ হাজার ২২৬ টাকা চোরেরা নিয়ে যায় বলে জানান প্রতিষ্ঠানগুলোর প্রধানেরা।
এ ব্যাপারে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, চুরির ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে।