তালাবদ্ধ ঘরে খুন হওয়া গৃহবধূর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের বয়রা সরদারপাড়ায় তালাবদ্ধ ঘর থেকে দীপালি অধিকারী (৩৫) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত দীপালি ওই এলাকার বাসিন্দা কালীদাশ অধিকারীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, সকাল থেকে ওই এলাকার আশপাশের বাড়ির বাসিন্দারা পচা গন্ধ পেতে থাকেন। পরে তাঁরা বুঝতে পারেন কালীদাশের তালাবদ্ধ ঘর থেকে ওই দুর্গন্ধ আসছে। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, দীপালির স্বামী তাঁকে গলা কেটে হত্যা করে সন্তান নিয়ে পালিয়ে গেছেন। ঘটনাটি দুই দিন আগে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।