তালাবদ্ধ ফ্ল্যাটে নারীর গলিত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে গতকাল শনিবার দুপুরে মোছাম্মৎ তানিয়া (২২) নামের এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তালা ভেঙে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে গতকাল দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালীর ছয়তলার বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশটি ফ্ল্যাটের একটি বাথরুমের সামনে মেঝেতে পড়ে ছিল। তবে লাশটি পচে যাওয়ায় শরীরের কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা শনাক্ত করা যায়নি।
এসআই জানান, ওই বাড়ির প্রতিটি তলায় চারটি করে ফ্ল্যাট। পাশের ফ্ল্যাটের বাসিন্দারা চার দিন ধরে ফ্ল্যাটটি তালাবদ্ধ দেখছিলেন। গতকাল ওই ফ্ল্যাট থেকে পচা গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।