তালাবদ্ধ বাসা থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টেরিবাজার এলাকার একটি বাসা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে পাঁচতলা ভবনের পঞ্চমতলার একটি কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, লাশটি অঞ্জন ধর (৩৫) নামের এক ব্যক্তির। বাসাটি তালাবদ্ধ ছিল। বাসায় ভেতর পরিবারের সদস্যরা কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। কেন ও কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।