তালায় অপহৃত শিশু ঈশ্বরদীতে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার প্রসাদপুর গ্রাম থেকে অপহৃত শিশু শংকর ঘোষকে (১০) গত বুধবার রাতে পাবনার ঈশ্বরদী থেকে উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশ শংকরকে তালা থানার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শংকর তালার প্রসাদপুর গ্রামের গোপাল ঘোষের ছেলে ও খলিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তালার খলিলনগর ইউপির চেয়ারম্যান প্রণব ঘোষ বলেন, রোববার সকালে আত্মীয় পরিচয়ে এক প্রতারক শংকরকে ফুসলিয়ে নিয়ে যান। তালা থানার ওসি রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।