তালায় দুই তরুণের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাহাদুরপুর এলাকা থেকে আজ বুধবার দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বাহাদুরপুর গ্রামের তহিদুর রহমানের ভাষ্য, আজ সকাল ১০টার দিকে তালা-সাগরদাঁড়ি সড়কের পূর্ব পাশে বাহাদুরপুর এলাকায় একটি গর্তে দুজনের লাশ পড়ে থাকতে দেখে পাটকেলঘাটা থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তালার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপপরিদর্শক (এসআই) মধুসুধন দত্তের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য এলাকায় শ্বাসরোধ করে হত্যার পর এই এলাকায় ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, এঁদের একজনের বয়স আনুমানিক ২৫ এবং অপরজনের বয়স ৩০ বছর হবে। তাঁদের একজনের পরনে জিনসের প্যান্ট ও হাফ শার্ট এবং অপরজনের পরনে প্যান্ট ও হাফ শার্ট ছিল।