তালায় বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলার খানপুরের মোমতলা বিলের বেড়িবাঁধ গত সোমবার রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দেড় শতাধিক বিঘা জমির বোরো ধান প্লাবিত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক খানপুর গ্রামের মিজানুর মোড়ল জানান, বিলটি দীর্ঘদিন জলাবদ্ধ থাকার পর তালা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় দু-তিন সপ্তাহ আগে তিনি পানি নিষ্কাশন করে তিন বিঘা জমিতে বোরো চাষ করেছিলেন। সোমবার রাতে কে বা কারা বিলের বেড়িবাঁধটি কেটে দেয়। এতে কপোতাক্ষ নদের একটি সংযোগ খাল দিয়ে ওই বিলে পানি প্রবেশ করে। এতে তাঁর জমিসহ দেড় শতাধিক বিঘার বোরো ধান তলিয়ে গেছে।
কিসমতঘোন গ্রামের রহুল আমিন জানান, জলাবদ্ধতার কারণে এ বিলে আমন ফসল হয় না। বাঁধ কেটে দেওয়ায় ৫০-৬০ জন ক্ষুদ্র কৃষকের বোরো ফসলও পানিতে তলিয়ে গেছে।