তালিকাভুক্ত দুই মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানব পাচারকারীকে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খন্দকার বলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মানব পাচার মামলার আসামি মো. আবু তাহের এবং একই এলাকা থেকে করিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
ওসি বলেন, তাহেরের বিরুদ্ধে ছয়টি ও করিম উল্লাহর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।