তালিকাভুক্ত দুই মানব পাচারকারী গ্রেপ্তার টেকনাফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত দুই মানব পাচারকারীকে কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত ১০টা থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত উপজেলার সাবরাং এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, উপজেলার সাবরাং ইউনিয়নের রুহুল্ল্যার ডেপা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মানব পাচার মামলার আসামি মো. হোসেনকে এবং একই ইউনিয়নের ডেইল এলাকা থেকে নুরুল আলম ওরফে নুরু মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। দুজনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী।
ওসি বলেন, গ্রেপ্তার হওয়া মো. হোসেনের বিরুদ্ধে তিনটি ও নুরুল আলমের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।