তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে আজ শনিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ও পলাতক আসামি সাব্বির আহমদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝরপাড়ায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, আজ বেলা তিনটার দিকে পুলিশের একটি দল টেকনাফ পৌরসভার বড়বাজার এলাকা থেকে মানব পাচার মামলার পলাতক আসামি সাব্বির আহমদকে গ্রেপ্তার করে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। গ্রেপ্তার হওয়া সাব্বির আহমদের বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি আরও বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৬৭ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।