তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী সাব্বির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, টেকনাফ পৌরসভার বড় বাজার এলাকা থেকে গতকাল বিকেলে সাব্বির আহমদকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এই মানব পাচারকারীর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ওসি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৬৭ জন মানব পাচারকারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।