তালিকাভুক্ত মানব পাচারকারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে আজ সোমবার রাত সাড়ে সাতটার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী ওসমান গণিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার প্রথম আলোকে বলেন, টেকনাফ পৌরসভার পানবাজার এলাকার একটি শপিং সেন্টার থেকে আজ রাতে পুলিশের একটি দল ওসমান গণিকে গ্রেপ্তার করে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানব পাচারকারী। তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।