তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া থানার ২৪ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী শহীদুল ইসলামকে (৩৪) একটি শটগান ও চারটি কার্তুজসহ গ্রেপ্তার করেছে বরুড়া থানার পুলিশ। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটায় বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে বরুড়া থানায় ডাকাতি, চাঁদাবাজি ও মারধরের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা দাবি করেন, শহীদুলের স্বীকারোক্তি অনুযায়ী লালমাই পাহাড়ের লাগোয়া আদিনামূড়া মাজারের পাশের ঝিকুটিয়া গ্রামের একটি বালুর স্তূপের ভেতর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।