প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী নূর আলম ওরফে সোহাগকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, নূর আলম ওরফে সোহাগের বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে মোট সাতটি মামলা রয়েছে। গতকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।