তাড়াইলে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের ডুবাইল হাওরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল শনিবার দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন।
নিহত ব্যক্তির নাম শাহেদ আলী (৪৫)। আহত ব্যক্তিরা হলেন নুরু মিয়া, কামাল মিয়া, জুয়েল মিয়া, রুকতন মিয়া, তাজুল ইসলাম, সায়েম (৩৫) প্রমুখ। তাঁদের বাড়ি সিংধা গ্রামে। কামাল ও জুয়েলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিগদাইড় গ্রামের আহত কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।